আন্তর্জাতিক সম্মাননা
‘এশিয়ার নোবেল’ রামোন ম্যাগসাইসাই পুরস্কার গ্রহণ করলেন রুনা খান
বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান আনুষ্ঠানিকভাবে সম্মানজনক ‘রামোন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। প্রান্তিক জনগোষ্ঠীর মানোন্নয়নে দুই দশকের বেশি সময় ধরে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা পেলেন।